কোভিশিল্ড টিকার দুই ডোজ ৮৫-৯০ শতাংশ কার্যকর

সময় ট্রিবিউন | ২১ মে ২০২১, ২২:২৯

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা কোভিশিল্ডের দুই ডোজের পূর্ণাঙ্গ কোর্স ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় উঠে এসেছে।

কোভিশিল্ড টিকার দুই ডোজ উপসর্গ বা লক্ষণগত রোগের ক্ষেত্রেও বেশ কার্যকর বলে পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) সর্বশেষ বিশ্লেষণ থেকে জানা যায়। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদানের ‘রিয়েল-ওয়ার্ল্ড ডেটা’ বিশ্লেষণ করে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে পিএইচই।

এই খবর প্রকাশ করে রয়টার্স জানায়, স্বাস্থ্য বিভাগের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে মোটে চার লাখ ডোজ। কয়েকটি জেলায় টিকাদান বন্ধ হওয়ার পথে।

করোনাভাইরাস মহামারিতে প্রথম থেকে যুক্তরাজ্যও বেশ নাজেহাল। মৃত্যুর দিক থেকেও দেশটি প্রথম সারিতে রয়েছে। যদিও অন্য দেশের তুলনায় দেশটিতে সবার আগে টিকা দেওয়া শুরু হয়।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানায়, এতে টিকা প্রয়োগের প্রতিক্রিয়া ও কার্যকারিতার বিষয়ে গবেষণার জন্য বাস্তবসম্মত তথ্য পাওয়া যাচ্ছে সহজে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত এই টিকার কার্যকারিতা নিয়ে করা এমন বিশ্লেষণ এটাই প্রথম।

সাপ্তাহিক পর্যবেক্ষণ প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিকা দেওয়া হয়নি এমন মানুষের চেয়ে কোভিশিল্ড যাদের দেওয়া হয়েছে, তাদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে টিকার ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। অন্যদিকে ফাইজার ও বায়োএনটেকের টিকার কার্যকারিতা ৯০ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর