ভারতে  মহামারি ঘোষণা ব্ল্যাক ফাঙ্গাসকে

সময় ট্রিবিউন | ২১ মে ২০২১, ০৪:৩৫

ছবি: ইন্টারনেট

ভারতে দেখা দেওয়া ব্ল্যাক ফাঙ্গাসকে (মিউকোরমাইকোসিস) মহামারি হিসেবে ঘোষণা করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে।ইতোমধ্যে রাজস্থান ও তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, এ ঘোষণার অর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সব নিশ্চিত এবং সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণয়ালয়ে জানাতে হবে।

চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয়, ব্যবস্থাপনা নিয়ে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজকে নির্দেশিকা ফলো করতে হবে।

এই রোগটি নাকের উপরে কালো হয়ে যাওয়া বা বর্ণহীনতার সৃষ্টি করতে পারে, দৃষ্টি ঘোলা বা ডাবল ভিশন করাতে পারে, বুক ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা তৈরি করতে পারে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত এ রোগের ১৫০০ রোগী পাওয়া গেছে। সেখানে মারা গেছেন ৯০ জন।তামিলনাড়ুতে একজন রোগীর সন্ধান মিলেছে। অন্যান্য রাজ্যেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান