সিরিয়ায় দুই ইরানি ঘাঁটিতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩, ১১:৪৩

ফাইল ছবি

সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরানের দুই ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো দ্বারা ব্যবহৃত স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আবু কামাল এবং মায়াদিন শহরের কাছে যথাক্রমে একটি প্রশিক্ষণ শিবির ও সেইফ হাউসে হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের কাছে কোনো উচ্চ অগ্রাধিকার নেই। তিনি আজকের পদক্ষেপের নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার অভিযোগে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন। আর এসব হামলার বদলা নিতেই পাল্টা আক্রমণ চালাচ্ছে মার্কিন বাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর