কাঁদছে গাজাবাসী: হাসপাতালে হামলা, তিন নার্সকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩, ১১:৩৬

সংগৃহীত ছবি

বর্বর আগ্রাসনে গাজার বড় দু'টি হাসপাতালকে অকার্যকর করে দিয়েছে ইসরাইলি বাহিনী। অভিযোগ উঠেছে, হাসপাতাল লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি করছে সেনারা। এমন অবস্থায় হাসপাতালে হামলার অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

ফিলিস্তিনে টানা ৩৮ দিনের মতো বর্বর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরাইল। এর ধারাবাহিকতায় অব্যাহত গোলাবর্ষণে অকার্যকর হয়ে পড়া গাজার আল শিফা ও আল কুদস হাসপাতালের ভেতরে তৈরি হয়েছে চরম বিপর্যয়কর এক পরিস্থিতি। ভেতরে আটকা পড়েছেন হাজারো রোগীর স্বজনসহ হাজারো মানুষ।

মৃত্যুঝুঁকিতে আইসিইউর গুরুতর রোগী ও ইনকিউবেটর ইউনিটের শিশুরা। হামলার কারণে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শুধু আল শিফা হাসপাতালেই মারা গেছে ইনকিউবেটরে থাকা আরও দুই শিশুসহ অন্তত ১২ জন। আর গুলি করে হত্যা করা হয়েছে ওই হাসপাতালের তিন নার্সকে। খবর বিভিনিউজ২৪'র।

বাইরে অবস্থান নেয়া ইসরাইলি সেনারা হাসপাতালের ভেতরে থাকা; এমনকি কাছাকাছি যাওয়া বেসামরিক মানুষ লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি করছে। প্রকাশ হয়েছে অন্তত আটটি হাসপাতালে হামলার আগে-পরের স্যাটেলাইট ছবি। এরপরও গাজার হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করে ইসরাইলের প্রেসিডেন্ট হারজগ দাবি করেন, হামাসের ঘাঁটি থেকে জব্দ হয়েছে ইহুদি বিদ্বেষমূলক হিটলারের স্মৃতিকথা 'মাইন কাম্ফ'।


এদিকে, আল শিফা হাসপাতালে জ্বালানি পৌঁছানোর পরও তা তারা নেয়নি দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইসরাইল। যার সত্যতা অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন-হামাস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর