ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালিয়েছে : সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১১:৩৮

সংগৃহীত ছবি

গোলান হাইটসে নির্দেশিত আন্ত:সীমান্ত গোলাগুলির প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অভ্যন্তরে ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রোববার সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে, 'শনিবার গোলান হাইটসের দিকে হামলার প্রতিক্রিয়ায়, কিছুক্ষণ আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিমান সিরিয়ায় ইসরায়েল বিরোধীদের অবকাঠামোতে আঘাত হেনেছে।’ খবর এএফপি’র।

সেনাবাহিনী বলেছে , সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের জনবসতিহীন অংশে অবতরণ করেছে এবং এই অঞ্চলে রকেট সতর্কতা সাইরেন বেজেছে।
শুক্রবার এক ড্রোন উৎক্ষেপণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি স্কুল বিধ্বস্ত হলে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃতিবিহীন এক পদক্ষেপে এটিকে সংযুক্ত করে।

ইসরায়েল হামাসের বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাওয়ায় লেবাননের সীমান্ত বরাবর নিয়মিত আন্ত:সীমান্ত গুলি বিনিময় হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২