গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কাতার-সৌদি নেতাদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | ১১ নভেম্বর ২০২৩, ১২:৫৯

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে কাতার-সৌদি নেতাদের বৈঠক

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শুক্রবার (১০ নভেম্বর) রিয়াদে গাজার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে কাতারের এমিরি দিওয়ান অফিস জানিয়েছে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা, সাহায্যের জন্য ভাতা প্রদান এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য অন্যান্য উপায়ে সহায়তা করার জন্য উভয় দেশের মন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে নেতারা সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হন। এ ছাড়া হামাস জিম্মি করেছে অন্তত ২৪০ জনকে। এ হামলার পর পরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ