পাকিস্তানে বিষাক্ত ধোঁয়াশা, অসুস্থ হয়ে পড়ছেন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | ১১ নভেম্বর ২০২৩, ১০:৩৬

সংগৃহীত ছবি

পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত ধোঁয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন লাহোরসহ তিনটি শহরে বেশ কিছু কার্যক্রম সীমিত করেছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লাহোরসহ তিনটি শহরের স্কুল, অফিস, শপিংমল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার।

গত কয়েকদিন ধরে লাহোরের বায়ুমানের সূচক ৪০০-এর কাছাকাছি রয়েছে, যা ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।

ভারতের অনেক শহরে বায়ু দূষণের পরিস্থিতিও গুরুতর রয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিতেও একিউআই ৪০০-এর ওপরে ছিল। তবে বৃষ্টির কারণে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আমির হামজা নামে লাহোরের এক বিক্রয়কর্মী বলেন, ‘বিষাক্ত পরিবেশ এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে। মনে হচ্ছে বিষাক্ত পরিবেশ আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।

লাহোরের আরেক বাসিন্দা সারা জিশান বলেন, দূষণের কারণে তার দেড় বছর বয়সী মেয়ের মুখের ভেতরে ফোসকা পড়ায় সে কিছুই গিলে খেতে পারছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর