ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩, ০৯:৪৩

সংগৃহীত ছবি

এরই মধ্যে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী। বৃহস্পতিবার ইউরোপের এই দেশটির সহযোগিতা ও নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তার সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন গেনেজ বলেছেন, দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটা দরকার।

বেলজিয়ামের এই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকার সাথে ইসরায়েলের হানুন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে গাজায় আরো মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ অক্টোবরের আগে স্বাভাবিক একটি দিনে (গাজার বাসিন্দাদের) চাহিদা পূরণে ৫০০টি ট্রাকে করে সরবরাহের প্রয়োজন হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মিশরের সাথে গাজার রাফাহ ক্রসিং দিয়ে মাত্র ৬০০টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে।

বেলজিয়াম সরকার ফিলিস্তিনে মানবিক সহায়তার জন্য অতিরিক্ত আরো দুই মিলিয়ন ইউরো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঁচ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানিয়েছেন দেশটির এই মন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর