জেরুসালেমের পবিত্র স্থানগুলোতে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ২০:৩০

ছবি: ইন্টারনেট

গাজা উপত্যকায় ইসরাইলি বোমা হামলা অব্যাহত থাকার পাশাপাশি জেরুসালেমের পবিত্র স্থানগুলোতে সংঘাত ছড়িয়ে পড়েছে। ইসরাইল ও অধিকৃত এলাকাগুলোতেও সহিংস সংঘাত চলছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছেন।জেরুসালেমের ওল্ড সিটির বিভিন্ন স্থানে ফিলিস্তিনিরা বিক্ষোভ প্রদর্শন করে। জেরুসালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের আধা মাইলের মধ্যেও এই বিক্ষোভ হয়।

এদিকে পশ্চিম তীরের বেইত আল বসতিতে ইসরালি প্রতিরক্ষা বাহিনীর দুই সৈন্য গুলিতে আহত হয়েছে। এক সৈন্যের আঘাত খুবই সামান্য হলেও অপরজন বেশ আঘাত পেয়েছে বলে জানানো হয়েছে। উভয়ের পায়ে গুলি লাগে ।পশ্চিম তীরের হেবরন নগরীতেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় রাস্তায় জ্বলন্ত ব্যারিকেড স্থাপন করে, অফিসারদের লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপের জন্য স্লিঙশট ব্যবহার করে।

মঙ্গলবার ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ও ইসরাইলের ২১ ভাগ আরব সংখ্যালঘু গাজার প্রতি সংহতি প্রকাশের জন্য সাধারণ ধর্মঘট পালন করার প্রেক্ষাপটে এসব সংঘর্ষ হয়।গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ২১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ জনই নারী ও শিশু।

হামাসও ইসরালি হামলার জবাব দিয়ে যাচ্ছে। মঙ্গলবার হামাস ৭০টি রকেট নিক্ষেপ করে। এগুলোর বেশির ভাগই আয়রন ডোমে ভূপাতিত হয়। গাজার রকেটে মঙ্গলবার দক্ষিণ ইসরাইলে একটি কারখানায় আঘাত হানলে অন্তত দুজন নিহত হয়। এছাড়া আহত হয় আরো কয়েকজন।

সূত্র : ডেইলি মেইল ও আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা