ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | ৯ নভেম্বর ২০২৩, ১০:০৬

প্রতীকী ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বেশ শক্তিশালী এবং দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং এর মধ্যেই ইয়েমেনে মার্কিন ড্রান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে মার্কিন কর্মকর্তারা এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন জানিয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ড্রোন ভূপাতিত করার এই ঘটনা এমন সময় ঘটল যখন গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধের নামে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্রের তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। মূলত আর এই কারণে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

এর আগে গত মাসে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুথিদের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে আটকে দিয়েছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

বিবিসি বলছে, ইসরায়েল-গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন বিমানবাহী রণতরী, মেরিন এবং সহায়ক বহু জাহাজসহ সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান সমর্থিত গোষ্ঠী এবং তেহরানের ঘনিষ্ঠ মিত্র। ২০১৪ সাল থেকে হুথিরা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাথে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে।

এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ডেপুটি লিডার এই সপ্তাহে বিবিসিকে বলেছেন, গাজায় ইসরায়েলের বেসামরিক হত্যাযজ্ঞের ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের ঝুঁকি রয়েছে।

শেখ নাইম কাসেম বলেছেন, ‘অত্যন্ত গুরুতর এবং খুব বিপজ্জনকভাবে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এই অঞ্চলে এবং কেউ সেটির প্রতিক্রিয়া থামাতে পারবে না’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর