ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | ৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৮

ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের মন্ত্রীপর্যায়ের ‘টু প্লাস টু’ সংলাপে যোগ দিতে তারা নয়াদিল্লি সফর করবেন। এবারের ভারত সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন এই দুই মন্ত্রী। খবর দ্য হিন্দুর।

বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আগামী ১০ নভেম্বর ভারতে আসবেন। তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও থাকবেন। তারা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বৈঠকে মন্ত্রীরা বিভিন্ন দ্বিপক্ষীয় ও বৈশ্বিক ইস্যু এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চলমান ঘটনা নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে কয়েক মাস পরই কোয়াড সম্মেলনের আয়োজন করবে ভারত। আগামী ২৭ জানুয়ারি এই সম্মেলন হতে পারে। এ ছাড়া ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বিষয়ের আগেই ভারত সফর করছেন ব্লিঙ্কেন ও অস্টিন।


এবারের ‘টু প্লাস টু সংলাপ’ নিয়ে ২০১৮ সালের পর এই ফরম্যাটে পঞ্চমবারের মতো বসছে ভারত ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ছড়িয়ে পড়া ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর দুই দেশের মধ্যে এটাই প্রথম বৈঠক। ফলে এবারের বৈঠকে এই যুদ্ধ নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। তাছাড়া নয়াদিল্লি-ওয়াশিংটন বৈঠকে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে দ্য ‍হিন্দু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর