গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় ব্রিটিশ এমপি বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩, ১৮:২৬

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোয় ব্রিটিশ এমপি বহিষ্কার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান করায় এক ব্রিটিশ সংসদ সদস্যকে (এমপি) বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করার জন্য একজন সরকারি কর্মচারীকেও বরখাস্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সংসদ সদস্য পল ব্রিস্টো গাজাবাসীকে সহায়তার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নিকট একটি চিঠি লিখেছিলেন। সেখানে লেখা ছিল, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।

কিন্তু এই চিঠির জবাবে ডাউনিং স্ট্রিট বলেছে, চিঠিতে যা লেখা ছিল তা আমাদের ‘সম্মিলিত দায়িত্ব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না’।

ফিলিস্তিনিপন্থি সমাবেশের বক্তৃতায় ‘নদী ও সমুদ্রের মধ্য’ বলার কারণে ব্রিটিশ লেবার রাজনীতিবিদ ও আইনজীবী অ্যান্ড্রু জোসেফ ম্যাকডোনাল্ডকে বরখাস্ত করা হয়েছে। এই স্লোগানের সমালোচকরা বলছেন, এই কথার মাধ্যমে পরোক্ষভাবে ইসরাইলের ধ্বংস চাওয়া হয়েছে। এদিকে লেবার পার্টি বলেছে, তার মন্তব্য ‘আপত্তিকর’ ছিল।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে গাজায় ইসরাইলি আগ্রাসন আজ ২৫তম দিনে গড়িয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের বোমা হামলায় অন্তত ৮ হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, ইসরাইলি হামলায় গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে। সেই সঙ্গে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর