ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, হতাহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩, ২০:৪৫

ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, হতাহত ৪৬

ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে।

রাজ্যের কালামাসেরি এলাকায় এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, কনভেশন সেন্টারটিতে তিন দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের রোববার ছিল শেষদিন। এ সময় সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনার মধ্যেই প্রথম বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের ভেতর ওই বিস্ফোরক রাখা ছিল।

পুলিশ বলছে, আহত ৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিস্ফোরণস্থলে যাচ্ছেন।

ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এএনআই) হাতে। তাদের ফরেনসিক দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২