প্রতি ঘণ্টায় গাজার পরিস্থিতি অবনতি হচ্ছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৪

প্রতি ঘণ্টায় গাজার পরিস্থিতি অবনতি হচ্ছে : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে ফের সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। উপত্যকাটির অবস্থাকে দুঃস্বপ্ন আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির জন্য ফের আহ্বান জানিয়ে সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা নিয়ে আজ রোববার (২৯ অক্টোবর) গুতেরেস বলেন, প্রতি ঘণ্টায়ই সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বর্তমানে নেপাল সফরে রয়েছে গুতেরেস। দেশটির রাজধানী কাঠমান্ডুতে জাতিসংঘের মহাসচিব বলেন, প্রতি ঘণ্টায়ই গাজার পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি খুবই দুঃখিত কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘মানবিক যুদ্ধবিরতি’ মানা হচ্ছে না। মানবিক যুদ্ধবিরতির পরিবর্তে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করেছে। গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বন্দি করা হয় ২৩০ জনকে।

হামলার জেরে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় আট হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এএফপি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানে এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। উপত্যকাটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নেই ইন্টারনেট পরিষেবাও।

গুতেরেস বলেন, ‘গোটা বিশ্ব একটি মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছে। ২০ লাখ লোকের মাথা গোঁজার ঠাই নেই। তারা নিরাপদ স্থান খুঁজে পাচ্ছে না। প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছে না তারা। সেখানে ক্রমাগতভাবে বোমা বর্ষণ করা হচ্ছে। আমি দায়িত্বশীল সকলকে এ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর