সংবাদ উপস্থাপকের চাকরি নিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | ২৮ অক্টোবর ২০২৩, ০৯:৩৮

সংবাদ উপস্থাপকের চাকরি নিলেন বরিস জনসন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির সম্প্রচার মাধ্যম জিবি নিউজের সঙ্গে যুক্ত হয়েছে। গণমাধ্যমটিতে সংবাদ উপস্থাপকের কাজ করবেন তিনি।

শুক্রবার (২৮ অক্টোবর) সাবেক এই প্রধানমন্ত্রী চাকরির বিষয়টি জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ডানপন্থি জিবি নিউজ বির্তকিত একটি চ্যানেল। এই সম্প্রচার মাধ্যমে আগে থেকেই কাজ করেন বিতর্কিত আইনপ্রণেতা জ্যাকব রেস-মোগ ও ইউরোপীয়ান পার্লামেন্টের সাবেক সদস্য নাইজেল ফারাগে।

জিবি নিউজ বলছে, আগামী বছর যুক্তরাজ্য ও মার্কিন নির্বাচনের সংবাদ গ্রহণে মূল দায়িত্ব পালন করবেন তিনি। এ ছাড়া বিশ্বজুড়ে ব্রিটেনের শক্তি তুলে ধরতে একটি সিরিজ উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।

চাকরিতে বরিস কত বেতন পাবেন তা প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে তিনি ছয় অঙ্কের ঘরে বেতন পাবেন। কারণ চাকরির জন্য জ্যাকব রেস-মোগকে প্রতিবছর তিন লাখ ৫০ হাজার পাউন্ড (যুক্তরাজ্যের মুদ্রা) বেতন দেয় সংস্থাটি।

জিবি নিউজের যৌথ মালিকানায় রয়েছেন স্যার পল মার্শাল ও অ্যালান ম্যাককরমিক।

নতুন এই কর্মজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত যে আমি খুব শিগগিরই জিবি নিউজে যোগ দিতে যাচ্ছি।’ জনসন আরও লেখেন, ‘এই চ্যানেলে আমি রাশিয়া, চীন, ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরবো। আমাদের সেরা দিনগুলো কেন এখনও হাতে ধরা দেয়নি, সেসব বিষয় আমি এখানে তুলে ধরবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর