আরও নিখুঁতভাবে ফিলিস্তিনিদের হত্যার ব্যবস্থা করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ১৯:৪৪

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনিদের নিখুঁতভাবে হত্যা করার সব ব্যবস্থা যুক্তরাষ্ট্র করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো বেশি নিখুঁত সমরাস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে, তার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নিজের অফিসিয়াল টুইটার পেজে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ধ্বংসলীলার ছবি প্রকাশ তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জারিফ বলেন, ইসরায়েল যখন বর্বর আক্রমণ চালিয়ে ফিলিস্তিনের মানুষকে হত্যার উৎসবে মেতে উঠেছে, তখন মার্কিন সরকার আরো ৭৩ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘নিখুঁত’ ক্ষেপণাস্ত্র তেল আবিবকে দিচ্ছে, যাতে তারা আরও নিখুঁতভাবে ফিলিস্তিনের নারী শিশুসহ মানুষদের হত্যা করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নরম সুরের নিন্দা প্রস্তাবও পাস করতে বাধা সৃষ্টি করায় তিনি আমেরিকার সমালোচনা করেন।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদর্য চেহারা চিনে রাখছে।

মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরাইলের কাছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।

গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দেওয়ার এ ঘটনায় মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূমিকা আবারও আলোচনায় এসছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা