চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩, ১১:০৬

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং আর নেই

মারা গেছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং। ৬৮ বছর বয়স হয়েছিল তাঁর। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রচার করা হয়েছে।

গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগপর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কেকিয়াং।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্যরাতে মারা যান। সাংহাই শহরে মারা গেছেন কেকিয়াং। কেকিয়াং একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ ছিলেন। চীনের অর্থনীতির বিকাশে তাঁর বিশেষ অবদান রয়েছে।

কিন্তু অনেক বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট সি চিন পিং নিজের শাসনক্ষমতা ধরে রাখতে চীনা কমিউনিস্ট পার্টিতে লি কেকিয়াংকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিলেন। এর ফলাফল কমিউনিস্ট পার্টি ও সরকারপ্রধানের পদ থেকে বর্ষীয়ান রাজনীতিক কেকিয়াংয়ের সরে যাওয়া।

এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সর্বশেষ সম্মেলনে লি কেকিয়াংকে দলের পলিটব্যুরোতে রাখা হয়নি। পলিটব্যুরোর সদস্যরা সি চিন পিংয়ের অনুগত হিসেবে পরিচিত।

ওই সম্মেলনে তাঁকে চীনের সাবেক নেতা হু জিনতাওয়ের সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল। সম্মেলনমঞ্চ থেকে জিনতাওকে বের করে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। লি কেকিয়াংয়ের মৃত্যুতে দেশে-বিদেশে অনেকেই শোক জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা