যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রও রেহাই পাবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৯

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা তিন সপ্তাহ ধরে ইসরায়েলের যুদ্ধ চলছে। এ সংঘাত চলতে থাকলে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার শাসক যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছে, তাদের আমি খোলাখুলি বলছি, আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না। কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে, তারা (যুক্তরাষ্ট্র) এই আগুন থেকে রেহাই পাবে না।’

গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় ২ হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ।


হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, হামাস ইরানকে বলেছে- তারা বেসামরিক বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত এবং ইসরায়েলি কারাগারে থাকা ৬ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য বিশ্বকে চাপ দেওয়া উচিত।

তিনি বলেন, ‘কাতার এবং তুরস্কের সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টায় ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে ইরান।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর