সাত দেশের জন্য শ্রীলঙ্কার বিনামূল্যে পর্যটন ভিসা

আন্তর্জাতিক ডেস্ক | ২৫ অক্টোবর ২০২৩, ১৫:২২

সংগৃহীত ছবি

ভারত, চীন ও রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলঙ্কা৷ মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশটির মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন করেছে৷ বাকি দেশগুলো হলো জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন এই দেশগুলোর নাগরিকেরা৷

পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটক আগমনের লক্ষ্য নির্ধারণ করেছে শ্রীলঙ্কা৷ বিনামূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচির অংশ৷

প্রথমে করোনা মহামারি, তারপর গত বছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ এবং জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটিতে পর্যটক যাওয়া অনেক কমে যায়৷ তবে, এ বছর পর্যটক যাওয়া বেড়েছে৷ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ করেছেন৷ বছর শেষে সংখ্যাটি ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে৷

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত ভারতের দুই লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কা গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ৷ এরপরেই আছে রাশিয়ার পর্যটকেরা, তাদের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৩০০ জন৷

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১৩০ কোটি মার্কিন ডলার আয় করেছে৷ গত বছর একই সময়ে সংখ্যাটি ছিল ৮৩ কোটি ৩০ লাখ ডলার৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর