গাজায় অচিরেই জ্বালানী সংকটের আশংকা করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৩, ১১:৫৫

প্রতীকী ছবি

গাজায় আরও মানবিক ত্রাণ প্রবেশ করেছে রোববার। তবে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের যে ত্রাণ সংস্থা আছে, তারা সতর্ক করেছে যে বুধবার নাগাদ জ্বালানী শেষ হয়ে যাবে। হামাসের ওপর ইসরাইলি বিমান হামলা এবং সম্ভাব্য স্থল আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঐ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলছেন, জ্বালানী ছাড়া কোনো পানি থাকবে না, হাসপাতাল এবং বেকারি চলবে না, যাদের ত্রাণ প্রয়োজন, তাদের কাছে ত্রাণ পৌঁছোবে না, কোনো মানবিক সাহায্য দেয়া যাবে না।

তিনি বলেন, ঐ সংস্থা বর্তমানে গাজার গৃহহীন প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ৫ লক্ষ মানুষকে সাহায্য করছে। গাজার মানুষ, যাদের প্রয়োজন প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে, জ্বালানী ছাড়া আমরা তাদের সাহায্য করতে পারবো না। খবর ভয়েস অব আমেরিকার।

তিনি তাৎক্ষণিকভাবে গাজায় জ্বালানী সরবরাহের অনুমতি দেবার জন্য সব পক্ষের প্রতি আহবান জানান।

সংস্থাটি বলছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে তাদের ২৯ জন কর্মী নিহত হয়েছে।

ইসরাইলে হামাসের ঐ হামলায় ১৪০০ মানুষ নিহত হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরাইলের পাল্টা হামলায় প্রায় ৪,৪০০ মানুষ নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব