গাজায় ইসরায়েলি হামলা

আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | ২২ অক্টোবর ২০২৩, ১৩:৩১

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। শনিবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল জাতিসংঘে রুশ উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সোলোভিয়ভ টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে বলেন যে রাশিয়া চায় গাজার মানবিক পরিস্থিতি এবং ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদ আরেকটি বৈঠক করুক।

ইসরায়েলের গোলায় বিধ্বস্ত গাজায় যুদ্ধ বন্ধে মস্কোর উদ্যোগ গত সোমবার ব্যর্থ হয়। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যে প্রস্তাব তোলা হয় যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। প্রস্তাবে হামাসের কথা উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে।

দিমিত্রি পলিয়ানস্কি বলেন, 'আমরা আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদেরকেই বারবার এই কাজটি করতে হচ্ছে।' তবে রাশিয়া কবে এই বৈঠক ডেকেছে সে সম্পর্কে রুশ প্রতিনিধি কিছু বলেননি।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বারবার ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। তবে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত জোরালো হওয়ায় দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলের সঙ্গে এর সম্পর্ক জটিল হয়ে পড়েছে।

শান্তি আলোচনা শুরু আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরান ও আরব নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর