বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩, ১৭:১৬

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা জারি করেছে। শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ খবর জানিয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, ‘বিশ্বের বিভিন্ন স্থানে বাড়তে থাকা উত্তেজনা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংস কর্মকাণ্ডের কারণে বিদেশে অবস্থানরত নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’

সতর্কবার্তায় নিজেদের নাগরিকদের করণীয়সহ বেশ কিছু পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র।

১. সচরাচর ও বেশিসংখ্যক পর্যটকের সমাগমস্থলে সতর্ক থাকা।

২. তথ্য ও সতর্কবার্তা পেতে এবং বিদেশে জরুরি পরিস্থিতিতে সহজে অবস্থান শনাক্তের জন্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধন করা।

৩. পররাষ্ট্র দপ্তরের ফেসবুক ও টুইটার (এক্স) অ্যাকাউন্ট ফলো করা।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন দূতাবাস ঢাকাসহ বাংলাদেশের সব শহরে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে দূতাবাস, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের প্রতি হুমকির সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু উত্তেজনামূলক কথাবার্তা ছড়াচ্ছে। এমন অবস্থায় দূতাবাস দেশটির নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। আর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে নাগরিকদের বিক্ষোভ হয় এমন স্থান এড়িয়ে চলা, যতটা সম্ভব নীরবে চলাচল করা, আশপাশে নজর রেখে চলা, সর্বশেষ অবস্থা বুঝতে স্থানীয় গণমাধ্যমের ওপর নজর রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তামূলক ব্যবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে সতর্কবার্তায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর