নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক বৈঠক আবারও ব্যর্থ: বাধা দেয় যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ২৩:৩০

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আবারও ব্যর্থ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণেই ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি।

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যকার সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিসিয়া ও নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি তৃতীয় বৈঠক।

মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগের দুটি বৈঠকও শেষ হয়েছিল। ওই দুই বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ এক যৌথ বিবৃতিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে।

রবিবার ভার্চুয়ালি তৃতীয় বৈঠকের বিবৃতিতেও চীন, নরওয়ে ও তিউনিসিয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় সৃষ্ট মানবেতর পরিস্থিতি এবং বেসামরিক মানুষজনের প্রাণহানীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে মানবাধিকারের নীতিমালাসহ আন্তর্জাতিক সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একসুরে কথা বলতে পারেনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবাধিকারের ব্যাপারে মার্কিন ভণ্ডামি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।

ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের বহু নিরীহ মানুষ নিহত হলেও যুক্তরাষ্ট্র টু শব্দটিও করছে না। তিনি ফিলিস্তিন বিষয়ে নীতি পুনর্মূল্যায়নের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।
সূত্র: পার্সটুডে, আনাদুলু অ্যাজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর