ফিলিস্তিনের গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ১১:১৮

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। রোগী ছাড়াও হাসপাতালটিতে ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‍‘এস্ক’-এ খবর জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস)

এক্স-এ হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া এলাকায় অবস্থিত আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগেও আল-কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। ২০০৯ সালে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় এখনও পর্যন্ত ৫০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। যদিও এই হামলার দায় অস্বীকার করছে দখলদার ইসরায়েল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২