পাকিস্তানে ভারী বর্ষণে দেয়াল ধস, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ০৩:০৫

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারী বর্ষণের সময় দেয়াল ধসে অন্তত ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (১৯ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে সেখানকার জনজীবনে ব্যাপক ভোগান্তি নেমে এসেছে।

দেয়াল ধসের স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা খান জেব বলেছেন, যন্ত্রপাতির সহায়তায় ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শ্রমিকদের মৃতদেহ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (পিমস) স্থানান্তর করা হয়েছে।

পিমসের নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দারের মুখপাত্র বলেন, ৬ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

সূত্র: ডন, রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর