ফেসবুকে পরিচয়: দেখা করতে গিয়ে ২৫ জন মিলে ধর্ষণ

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ০২:৩২

প্রতীকী ছবি

ভারতের দিল্লিতে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ১২ মে ওই নারী হাসানপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এতে ২৫ জনেই পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন বলে উল্লেখ করেন। এঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩ মে ওই নারীকে গণধর্ষণ করা হয়েছিলো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর: আনন্দবাজার।

জানা যায়, ৪ বছর ধরে দিল্লিতে গৃহকর্মীর কাজ করেন ওই নারী। চলতি বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে ফেসবুকে সাগর নামের এক ব্যক্তির পরিচয় হয়। ফোন নম্বরও বিনিময় করেন তারা। কিছুদিন পর সাগর ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন ও নিজের মা-বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন। দেখা করতে ওই নারীকে দিল্লির হোদলে আসতে বলেন সাগর।

মামলার কাগজপত্রে জানা যায়, ৩ মে ওই নারী সাগরের সঙ্গে দেখা করতে হোদল আসেন। এরপর সাগর ওই নারীকে রামগড় গ্রামের একটি জঙ্গলে নিয়ে যান। ওখানে আগে থেকেই সাগরের ভাই ও তার কয়েকজন বন্ধু মদের আসর বসিয়েছিলো। ওখানে সবাই পালা করে ধর্ষণ করে ওই নারীকে। পরের দিন, ওই নারীকে আকাশ নামে একজন ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে পাঁচজন ধর্ষণ করে। বারবার যৌন নির্যাতনের পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে ৫ অভিযুক্ত তাঁকে বদরপুর সীমান্তের কাছে ফেলে দিয়ে পালিয়ে যায়।

হাসানপুর থানার এসএইচও রাজেশ জানিয়েছেন, তারা শুক্রবার সাগরকে গ্রেফতার করেছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর