দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন রাশিয়ার সাবমেরিন কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: | ১২ জুলাই ২০২৩, ০৪:৩০

সংগৃহীত ছবি

দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন কৃষ্ণসাগরে রাশিয়ার সামিরক বাহিনীর একটি সাবমেরিনের একজন কমান্ডার স্তানিস্লাভ রঝিতস্কি (৪২)।

সোমবার ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদরে হাঁটার সময় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তিনি। যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনের কালো তালিকায় ছিলেন এই কমান্ডার।

রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা বলেছে, কমান্ডার রঝিতস্কির বাসার ঠিকানা ও তার সম্পর্কে বিস্তারিত তথ্য ইউক্রেনের একটি বেসরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। সেখানে তাকে ইউক্রেনের শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়। মঙ্গলবার ওই ওয়েবসাইটে কমান্ডার স্তানিস্লাভের ঝুলানো ছবিতে লাল অক্ষরে লেখা রয়েছে, হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ইউক্রেন জড়িত বলে সন্দেহ করেছে মস্কো। কিন্তু ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন জেরাশচেঙ্কো এক টুইট বার্তায় বলেছেন, রুশ গণমাধ্যম ইউক্রেনের দিকে আঙুল তুলেছে। তবে এই সন্দেহ যৌক্তিক কি-না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর