ইরানে থানায় হামলা, পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: | ৯ জুলাই ২০২৩, ০২:২৮

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন।

শনিবার (৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটেছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে জানানো হয়েছে।

রয়টার্স এর তথ্য মতে, ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানায় হামলা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হাতে কুর্দি তরুণী মাহসা আমিনীর প্রাণহানির পর থেকে দেশটির দক্ষিণের এই প্রদেশে ব্যাপক রক্তক্ষয়ী প্রতিবাদ হয়েছে। অভিযানে হামলাকারী চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিন হামলাকারী মারা গেছেন।

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর প্রায় প্রত্যেক সপ্তাহেই জাহেদানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর দমনপীড়নে ইরানে এ পর্যন্ত ৬৬ জন নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর