গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ১৪৯

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২০:২৩

গত সোমবার থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে-ছবি: সংগৃহীত

গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এখনো চলছে। বিমান থেকে ফেলা বোমা ও সীমান্ত থেকে বিরতিহীনভাবে ধেয়ে আসা আর্টিলারি ইউনিটের শেলের আঘাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জ্ন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত এসব হামলা ১৪৯ জন মারা গেছেন। খবর: আল জাজিরার।

আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়। 

এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে।

অপরদিকে, হামাসের মুখপাত্র ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের মাতৃভূমি রক্ষায় হামাসের প্রতিরোধ থেকে যাবে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর