যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২, আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: | ৩ জুলাই ২০২৩, ০৪:০৪

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে দুইজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিক অঞ্চলের রাজ্য মেরিল্যান্ডের বৃহত্তম শহর বাল্টিমোরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ‘ব্রুকলিন ডে’ উপলক্ষে শনিবার মধ্যরাতের দিকে শহরের গ্রেটনা এভিনিউ এলাকায় জনসমাগম হয়েছিল। ভোরের দিকে গোলাগুলি শুরু হলে ঘটনাস্থলেই নিহত হন ১৮ বছর বয়সী তরুণী। আর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নেওয়ার পথে মারা যান ২০ বছর বয়সী এক তরুণ।

আহতদের মধ্যে ৯ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে। বাকিরা পায়ে হেঁটে হাসাপাতলে যেতে পেরেছেন।

কে বা কারা এই হামলা চালিয়েছে, এখনও শনাক্ত করা যায়নি। বার্তাসংস্থা রয়টার্সকে বাল্টিমোর পুলিশ জানিয়েছে, রোববার ভোরের দিকে জরুরি ফোনকল পেয়ে তারা গ্রেটনা এভিনিউয়ের দিকে যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর