পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ১৮:৩৩

ছবি: ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অসীম বন্দ্যোপাধ্যায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

শ‌নিবার (১৫ মে ) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের টুইট বার্তায় এ শোক প্রকাশ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মো‌মেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী অসীম বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে প্রয়াত ব্যানার্জির পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।মমতার মেজোভাই অসীম বন্দ্যোপাধ্যায় কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মাসখানেক ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শ‌নিবার হাসপাতা‌লে মৃত্যুবরণ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করায় গত ২ মে তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর