চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক: | ১০ জুন ২০২৩, ০৪:২০

ফাইল ছবি

আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ধারণা করা হচ্ছে সফরে ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় সহযোগিতার যে প্রস্তাব দিয়েছে, তারই প্রেক্ষিতে বেইজিং সফরে যাচ্ছেন মাহমুদ আব্বাস।

শুক্রবার (৯ জুন) এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের এ সফরের কথা নিশ্চিত করে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আগামী ১৩ থেকে ১৬ জুন চীনে রাষ্ট্রীয় সফরে আসছেন।

তিনি বলেন, মাহমুদ আব্বাসই হবেন এ বছর চীন সফর করা প্রথম আরব নেতা। চীন-ফিলিস্তিনের মধ্যেকার সুসম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবেই তার সফর আয়োজন করা হচ্ছে। ঐতিহাসিকভাবে আমরা বন্ধুপ্রতিম। আব্বাস চীনের মানুষের পুরানো বন্ধু। চীন সবসময় ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করেছে এবং তাদের জাতীয় অধিকার ফিরে পাওয়ার পক্ষে রয়েছে।

প্রসঙ্গত, বেইজিং মধ্যপ্রাচ্যের সাথে তার সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। অঞ্চলটিতে দীর্ঘ সময় ধরে একতরফা প্রভাব বিস্তার করে রেখেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থার পরিবর্তন চায় বেইজিং।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর