রাশিয়ায় পাল্টা আক্রমণে প্রস্তুত ইউক্রেন 

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ মে ২০২৩, ২১:৫৬

সংগৃহীত
রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত বলে দাবি করেছেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ওলেকসি দানিলভ। 
 
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেকসি দানিলভ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা দাবি করেন।
 
রাশিয়ার সেনাবাহিনীর দখল করা ভূমি পুনরায় নিজেদের দখলে আনতে ইউক্রেনের সামরিক বাহিনী কবে নাগাদ রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে পারে সে বিষয়ে অবশ্য সুস্পষ্ট কোনো ধারণা দেননি দানিলভ। তবে তিনি বলেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ আগামীকাল, তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে' শুরু হতে পারে।
 
তিনি সতর্ক করে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইউক্রেন সরকারের ভুল করার কোনো অধিকার নেই। কারণ এটি একটি 'ঐতিহাসিক সুযোগ' যা আমরা হারাতে পারি না।
 
সাক্ষাৎকারে বাখমুত থেকে পুতিনের ভাড়াটে ওয়াগনার বাহিনীর একটি অংশ প্রত্যাহার করার বিষয়টিও নিশ্চিত করেন দানিলভ। তবে তারা আরও তিনটি স্থানে পুনরায় সংগঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাখমুত থেকে তাদের সরে যাওয়ার অর্থ এই নয় যে তারা আমাদের সঙ্গে লড়াই বন্ধ করে দেবে।
 
বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরুর বিষয়ে জানতে চাইলে দানিলভ বলেন, এটি নিয়ে তারা বিচলিত নয়। তিনি বলেন, আমাদের কাছে এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো খবর নয়।
 
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই ইউক্রেন তাদের দখল করা অঞ্চলগুলো ফিরে পেতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহের পাশাপাশি সেনাদের প্রশিক্ষণও দিচ্ছে তারা।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ