ইমরানসহ ৬ শতাধিক পিটিআই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২৩, ০০:৪৮

ছবিঃ সংগৃহীত

ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

তবে সরকারের এ পদক্ষেপে বিচলিত নয় ইমরান খান। তিনি শুক্রবার সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের পাকিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর জিওনিউজের।

উল্লেখ্য, ৯ মের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফের ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার।

তাদের নাম পিএনআইএলের (প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্ট) তালিকাভুক্ত করা হয়েছে।

এ তালিকায় ইমরান খানের নামও রাখা হয়েছে। এ খবর জানতে পেরে এক টুইটবার্তায় শুক্রবার ইমরান খান লেখেন, এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে এ-ও জানাতে চাই যে, আমার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনাই নেই।

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন ওঠে। তবে গত শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ