দিনমজুরের অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি রুপি!

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মে ২০২৩, ০০:০৯

সংগৃহীত
যেখানে ৫০ হাজার রুপি জমানোর সামর্থ নেই পেশায় দিনমজুর নাসিরুল্লাহর সেখানে তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি জমা পড়েছে ১০০ কোটি রুপি! পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিস পেয়ে চক্ষু চড়কগাছ হয়েছে ওই দিনমজুর ও তার পরিবারের লোকজনের। 
 
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের দিনমজুর মোহাম্মদ নাসিরুল্লাহর (২৬) সঙ্গে। 
 
গত বৃহস্পতিবার দেগঙ্গা থানা থেকে একটি নোটিস দেওয়া হয় নাসিরুল্লাহকে। নোটিস পাঠায় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশের সাইবার ক্রাইম শাখা। সেখানে বলা হয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় নাসিরুল্লার নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। নোটিসে আগামী ৩০ মে তাকে তার পরিচয়পত্র নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর থানায় দেখা করতেও বলা হয়। 
 
নোটিসের বিষয়বস্তু বুঝতে আতঙ্কিত নাসিরুল্লাহর প্রতিবেশী শিক্ষিত এক যুবকের দ্বারস্থ হন। তখনই তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে কোনো গরমিল হওয়ার কথা তিনি জানতে পারেন। দেখেন, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ১০০ কোটি রুপি। ওই টাকা রয়েছে তার গুগুল পে অ্যাকাউন্টে। মোবাইলে ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে দেখেন ১০০ কোটি রুপির থেকে এক পয়সা কম রয়েছে তার অ্যাকাউন্টে। 
 
এরপরেই নাওয়া খাওয়া ভুলে ব্যাংকে ছোটেন নাসিরুল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপক অ্যাকাউন্ট চেক করার পর জানান তার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৭ রুপি। তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন ১০০ কোটির ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ব্যাংক ব্যবস্থাপক ফের তার অ্যাকাউন্ট চেক করেন। দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। যেহেতু পুলিশ কেস হয়েছে তাই ব্যাংক ব্যবস্থাপক জানিয়ে দেন, তারা আর কিছুই করতে পারবেন না।
 
নাসিরুল্লাহ বলেন, গুগল পে ব্যবহার করতাম। এখন সেখানে একশ কোটি টাকা (রুপি) আছে দেখাচ্ছে। ওই টাকা আমার নয়। আমি কিছুই জানি না। আমার বাড়ির লোক খুব কান্নাকাটি করছি। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, কী করে এত টাকা এল। তখনই বুঝতে পারি এই কারণেই আমাকে পুলিশ নোটিস পাঠিয়েছে। ৩০ তারিখের মধ্যে আমাকে হাজিরা দিতে হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর থানায়। ওই কথা শুনে উকিলের কাছে গিয়েছিলাম। ওরাও কিছু বলতে পরেনি। আমি চাই, অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক। যার টাকা সে নিয়ে নিক।
 
নাসিরুল্লাহর দাদা মহম্মদ মোস্তাকান আহমেদ বলেন, ভাইও অন্যের আমবাগানে কাজ করে। তার পক্ষে ৫০ হাজার রুপি জমানোর সামর্থ নেই। আমরা চাই, জঙ্গিপুরে না গিয়ে দেগঙ্গা থানার পুলিশই সমস্যার সমাধান করুক।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর