আইসক্রিমের দাম ৭ লাখ  ২১ হাজার!

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মে ২০২৩, ০২:৩৬

সংগৃহীত
জাপানি প্রতিষ্ঠানের তৈরি করা এক আইসক্রিম কিনতে নাকি গ্রাহককে গুনতে হবে ৬ হাজার ৬৯৬ ডলার তথা ৭ লাখ ২১ হাজার টাকা। আইসক্রিমের নাম দেওয়া হয়েছে বিয়াকুইয়া। যেখানে হাতের নাগালেই পাওয়া যায় ২০ থেকে ৫০ টাকায় নানা ধরনের আইসক্রিম। 
 
জাপানি প্রতিষ্ঠান সেলাটো তৈরি করেছে নতুন স্বাদের দামি এ আইসক্রিম। এর নাম দেওয়া হয়েছে বিয়াকুইয়া। এটি দামি হওয়ার কারণ এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের বেশ কিছু বিরল উপাদান। এর মধ্যে রয়েছে বিরল সাদা ট্রাফল। যা উৎপন্ন হয় ইতালির আলবা শহরে। এক পাউন্ড ট্রাফলের দামই ৭ হাজার ডলার। আইসক্রিমে আরও ব্যবহার করা হয়েছে পারমিগিয়ানো রেগিয়ানো (পনির) ও সেকে লিস। 
 
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইতোমধ্যে সেলাটোর আইসক্রিমকে বিশ্বের সবচেয়ে দামি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। অনেক চেষ্টা ও ভুলের পর যথার্থ স্বাদের আইসক্রিম তৈরি করতে সক্ষম হয় কোম্পানিটি। সূত্র: ইউপিআই
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর