কাশ্মীরে জি২০ বৈঠক বয়কট করেছে চীন-সৌদি-তুরস্ক 

সময় ট্রিবিউন ডেস্ক | ২০ মে ২০২৩, ২২:০৫

সংগৃহীত
বিতর্কিত কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে জি২০-র আসন্ন এক বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে চীন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কও কাশ্মীরের এই বৈঠক বয়কট করছে বলে জানিয়েছে এনডিটিভি।
 
গতকাল শুক্রবার (২০ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ওয়াং ওয়েনবিন একথা জানান বলে খবর রুশ সংবাদমাধ্যম আরটি’র। 
 
ওয়েনবিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বিতর্কিত অঞ্চলে জি২০-র যেকোনো ধরনের বৈঠকের দৃঢ় বিরোধিতা করছে চীন। এই ধরনের বৈঠকে আমরা অংশ নেবো না।
 
সেপ্টেম্বরে নয়া দিল্লিতে হতে যাওয়া জি২০ শীর্ষ সম্মেলন সংশ্লিষ্ট সিরিজ বৈঠকের অংশ হিসেবে সোমবার থেকে বুধাবার পর্যন্ত কাশ্মীরের শ্রীনগরে হতে যাচ্ছে জি২০-র পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক।
 
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনদিনের এ বৈঠকে বিভিন্ন দেশের ৬০ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
 
কাশ্মীরে এই বৈঠক আয়োজন নিয়ে ভারতের প্রতিবেশী পাকিস্তান শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে আসছে, কিন্তু উভয়েই পৃথক পৃথক অংশ নিয়ন্ত্রণ করছে। ২০১৯ সালে ভারত তাদের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত দুটি আলাদা প্রশাসনিক অঞ্চলে পরিণত করলে পাকিস্তান এর তীব্র প্রতিবাদ জানায়।
 
এছাড়া বেইজিং ও নয়া দিল্লির মধ্যে কাশ্মীরসহ হিমালয়ের বিভিন্ন অঞ্চল নিয়েও বিরোধ আছে; এই সীমান্ত বিরোধকে ঘিরে বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে।
 
উত্তেজনা নিরসনে দুই দেশের কর্মকর্তারা তিন বছরেরও বেশি সময় পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম মুখোমুখি বৈঠকে বসেছিলেন।
 
জি৭ সম্মেলনে অংশ নিতে শুক্রবার জাপানের হিরোশিমায় গিয়ে টোকিওভিত্তিক গণমাধ্যম নিকেই এশিয়াকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ। চীনের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি। তিনি বলেন, ভারত তার সার্বভৌমত্ব আর মর্যাদা রক্ষায়ও প্রস্তুত।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর