জি-৭ সম্মেলন; সাত দেশের শীর্ষ নেতারা হিরোশিমায়

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ মে ২০২৩, ১৭:৫০

ছবি- বিবিসি

১৯ মে জাপানের হিরোশিমায় শুরু হচ্ছে জি-৭ সম্মেলন। তিনদিনের এই সম্মেলেন চলবে রোববার পর্যন্ত। বিশ্বের সাত ধনী রাষ্ট্রের শীর্ষ নেতারা বার্ষিক এ বৈঠকে মিলিত হচ্ছেন। জি-সেভেন সদস্য দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।

জাপান এই সম্মেলনের আয়োজন করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জোটের নেতাদের স্বাগত জানান।  খবর-বিবিসির

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য নেতারা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনের চেষ্টা করবেন।

এবারের সম্মেলনে এজেন্ডার শীর্ষে রয়েছে ইউক্রেন ইস্যু। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দিতে পারেন বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে চীনের সঙ্গেও উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় জোটের নেতারা ‘মুক্ত’ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন। 

এছাড়া জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়। 

জাপান এ বছরই জার্মানির কাছ থেকে জি-৭ জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। জোটের সদস্য না হলেও ইউরোপীয় ইউনিয়ন এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে যোগ দেয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে। 

প্রসঙ্গত, এই গ্রুপের নাম ছিল জি-৮। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা