দুর্নীতির মামলায় ইমরানকে এনএবির তলব

সময় ট্রিবিউন ডেস্ক | ১৭ মে ২০২৩, ২২:১১

সংগৃহীত

আল কাদির ট্রাস্টের দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আগামী বৃহস্পতিবার তাকে উপস্থিত থাকতে বলেছে এনএবি। 

আজ বুধবার (১৭ মে) জিও নিউজ জানিয়েছে, আল কাদির ট্রাস্ট সংক্রান্ত জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সব ধরনের নথির বিস্তারিত আনতে নির্দেশ দিয়েছে এনএবি। নির্দেশ না মানা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

এর আগে, গত (৯ মে) মঙ্গলবার ইসলাবাদের আদালতে হাজিরা দিতে আসলে বাইরে থেকেই আধাসামরিক বাহিনীর হাতে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ওই দিনই ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের গ্রেপ্তারকে বৈধতা দেন। পরদিন বুধবার তাকে একটি বিশেষ আদালতে হাজির করার পর দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হাতে ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়।

ইমরানকে গ্রেপ্তারের পর সারা দেশে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় এক ডজন লোক নিহত হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনীকে ডাকা হয়।

পরবর্তীতে সর্বোচ্চ আদালতে এই গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা দেন তিন বিচারপতির একটি বেঞ্চ। পরে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি ডিভিশন বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে জামিন দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে হাজির হলে তার এই জামিন মঞ্জুর করা হয়।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর