বাইডেনকে ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’ বললেন কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৩, ২৩:১৯

ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ও রাজনীতিবিদ কিম ইয়ো জং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘ভবিষ্যৎহীন এক বুড়ো লোক’ বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি উত্তর কোরীয় সরকারের ইতি ঘটছে-এমন মন্তব্যের কারণে বাইডেনকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

কিম ইয়ো জংয়ের বিবৃতির বরাতে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এমন তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কিম ইয়ো জং বাইডেনকে শত্রুরাষ্ট্রের প্রধান নির্বাহী বলেও উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিতের মতো দায়িত্ব সামলানোর সক্ষমতা বাইডেনের একেবারেই নেই উল্লেখ করে তিনি বলেন, বাইডেন ভিমরতিতে থাকা এক কাণ্ডজ্ঞানহীন মানুষ। তার বর্তমান মেয়াদের বাকি দুই বছর শেষ করতে পারাটাই তার জন্য যথেষ্ট।

সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নেতা ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র ও সহযোগী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা হলে পিয়ং ইয়ংয়ের ক্ষমতাসীন সরকার শেষ হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান