এবার হমাসের মুহুর্মুহু রকেট হামলা, তেল আবিবের কেন্দ্রে আঘাত

সময় ট্রিবিউন | ১৩ মে ২০২১, ১৯:৩৭

ছবি: ইন্টারনেট

গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একইসঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ দিয়ে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, বৃহস্পতিবার (১৩ মে) ভোরে নতুন করে অসংখ্য রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ওই ব্রিগেড জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামাসের রকেটের আঘাতে তেল আবিবের তিনটি ভবন ধসে পড়েছে। এসময় সাইরেনের প্রচণ্ড শব্দে গোটা নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়।

হারেতজসহ ইসরায়েলি দৈনিকগুলো বলেছে, একটি ভবনে হামাসের রকেট আঘাত হানলে পাঁচ ইসরায়েলি আহত হয়েছে। এসময় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার মধ্যরাতে তেল আবিবের কেন্দ্রস্থল ও এর নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় চারদিকে ব্যাপকভাবে সাইরেন বেজে ওঠে।
কিছু আরব বার্তা সংস্থা জানায়, বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে বেন গুরিয়েন বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি এসেছিল ব্রাসেলস থেকে।

হাইফা ও নাজারেথ শহরেও হামাসের রকেটের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরাইলের ‘অত্যাধুনিক’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে এসব রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে।

পর্যবেক্ষকরা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৯৩ কিলোমিটার দূরের তেল আবিব শহরে রকেট নিক্ষেপের ঘটনাকে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক পর্যায়ক্রমের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করছেন। তারা বলছেন, দশকের পর দশক ধরে যে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার ছিল গুলতি ও পাথর। তারা আজ অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে ইসরায়েলের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে পারছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা