যুক্তরাষ্ট্রে নামাজের সময় ইমামকে ছুরিকাঘাত

সময় ট্রিবিউন ডেস্ক | ১২ এপ্রিল ২০২৩, ০২:২২

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নামাজের সময় এক ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে উপস্থিত মুসল্লিরা হামলাকারীকে ধরে ফেলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনপিআরের।

প্যাটারসন শহরের ওমর মসজিদে গত রোববার (৯ এপ্রিল) ভোর ৫ ৩৭ মিনিটে ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে।

প্যাসাইক কাউন্টির প্রসিকিউটর ক্যামেলিয়া ভালদেস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর দেখতে পান, ৩২ বছর বয়সী হামলাকারীকে আটকে রাখা হয়েছে। সেরিফ জোরবা নামে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

তাকে গতকাল সোমবার (১০ এপ্রিল) বিকেলে আদালতে হাজির করা হয়েছে।

এদিকে হামলার পরপরই ইমাম সাঈদ এলনাকিবকে (৬৫) দ্রুত সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রোববার বিকেলে হাসপাতালে ইমামকে দেখতে গিয়েছিলেন মেয়র আন্দ্রে সায়েগ। ‘মারাত্মক ক্ষত থাকার পরও’ ইমামের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।

রোববার এক সংবাদ সম্মেলনে সায়েগ বলেন, রমজানের বাকি দিনগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের মসজিদগুলোতে পুলিশি উপস্থিতি বাড়ানো হবে।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর