মিয়ানমারে বিমান হামলা, নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | ১১ এপ্রিল ২০২৩, ২৩:৩৫

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের পাজিগি শহরে দেশটির সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটিই সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে বলছেন অনেকে।

যে শহরে হামলা চালানো হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল-জাজিরা জানায়, বাসিন্দারা একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এই বিমান হামলা চালানো হয়। সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টারও জেট বিমানের সঙ্গে ছিল।

মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছেন। নিহত সবাই বেসামরিক লোক এবং স্থানটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে থাকলেও এমন হামলার জন্য উদ্বেগ প্রকাশ করছে অনেকেই।

তবে এ ঘটনায় মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা