ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান

সময় ট্রিবিউন ডেস্ক | ১ এপ্রিল ২০২৩, ২৩:২২

সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। 
 
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার (৩১ মার্চ) বিপ্লবী গার্ড কর্পসের এক কর্মকর্তা নিহত হয় বলে দাবি করেছে তেহরান।
 
ইরানি মিডিয়ায় শুক্রবার সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ডের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি শহীদ হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতের দিকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে সিরিয়ান বাহিনী। তেহরান এই হামলাকে একটি অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। এর উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে।
 
২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ে। ইসরায়েল প্রায়শই দেশটিতে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করছে। তেহরান অবশ্য বলছে, তাদের কর্মকর্তারা সিরিয়ায় কেবল উপদেষ্টা পদে কাজ করে।
 
রয়টার্সের মতে, গোটা সংঘর্ষে কয়েক ডজন আইআরজিসি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান সমর্থিত বিভিন্ন ইরাকি আধাসামরিক সংগঠন দামেস্ক এবং এর আশেপাশের পাশাপাশি সিরিয়ার উত্তর, পূর্ব এবং দক্ষিণে শক্তিশালী অবস্থান তৈরি করে রেখেছে।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর