স্বামী-প্রেমিক দু'জনকেই চায় নববধূ

সময় ট্রিবিউন ডেস্ক | ১ এপ্রিল ২০২৩, ২০:৫৫

ভিডিও থেকে নেওয়া
স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক নববধূ। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! এ কারণে কান্নাকাটি করে লুটিয়ে পড়ছেন পুলিশ সদস্যদের পায়ের কাছে। 
 
সম্প্রতি এমন এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ভারতের উত্তর প্রদেশে।
 
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে থাকা এক তরুণী কেঁদে কেঁদে বলছেন, দুটি বিয়ে করবো, দুটি বিয়ে। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন তিনি।
 
 
মূলত ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। এই দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে তিনি ক্ষেপে যান।পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। রাগের মাথায় এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি। 
 
মেয়েটির স্বামী বলেন, একসময় সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনেরই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।
 
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর