‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার প্রচারণায় গ্রেফতার ৮ 

সময় ট্রিবিউন ডেস্ক | ৩১ মার্চ ২০২৩, ২১:৩৩

সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ লেখা ‘আপত্তিকর’ পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটে আটজনকে গ্রেফতার করা হয়েছে। আম আদমি পার্টি (এএপি) রাজ্যজুড়ে মোদীবিরোধী পোস্টার প্রচারণা শুরুর মাত্র একদিন পরেই এ ঘটনা ঘটলো। খবর এনডিটিভির।
 
সম্প্রতি ভারতজুড়ে ১১টি ভাষায় ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ প্রচারণা শুরু করেছে এএপি। ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালায়ালাম এবং মারাঠি ভাষা এই পোস্টার প্রকাশ করা হয়েছে।
 
গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে হাজার হাজার পোস্টার লাগানো হয়েছিল দেশটির রাজধানী দিল্লিতে। এর জেরে কঠোর অভিযান শুরু করে পুলিশ, যাতে ৪৯টি এফআইআর নথিভুক্ত করা হয় এবং ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন ছিলেন একটি ছাপাখানার মালিক।
 
দিল্লি পুলিশ বলেছে, সরকারি সম্পত্তির অবমাননা করায় এবং আইন মোতাবেক পোস্টারগুলো যেখানে ছাপা হয়েছিল সেই ছাপাখানার নাম লেখা না থাকায় এসব লোককে গ্রেফতার করা হয়েছে।
 
আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ বলছে, ‘আপত্তিকর’ পোস্টারগুলো ‘অননুমোদিত উপায়ে’ শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।
 
গুজরাট এএপি প্রধান ইসুদান গাধভি বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা তাদের দলীয় কর্মী। তিনি বিজেপি’কে ‘স্বৈরাচার’ বলে অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন, দলটি ভয় পেয়েছে। গ্রেফতারের ঘটনাগুলো তারই লক্ষণ।
 
গাধভি এক টুইটে বলেছেন, বিজেপির স্বৈরাচার দেখুন! ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার নিয়ে গুজরাটে আম আদমি পার্টির কর্মীদের ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় জেলে পাঠানো হয়েছে! এটি মোদী ও বিজেপির ভয় না হলে আর কি? আপনি যত চান চেষ্টা করুন! আম আদমি পার্টির কর্মীরা লড়ে যাবে।
 
এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এমনকি স্বাধীনতার আগে যখন স্বাধীনতাসংগ্রামীরা পোস্টার লাগাতেন, তখন ব্রিটিশরা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা ব্যবস্থা নেয়নি। ব্রিটিশ শাসনামলে ভগত সিং অনেক পোস্টার লাগিয়েছিলেন। তার বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হয়নি।
 
গত বছর গুজরাট নির্বাচনে আম আদমি পার্টি পাঁচটি আসন জিতেছে এবং ১৩ শতাংশ পপুলার ভোট পেয়েছে। তবে বিজেপি প্রত্যাশিতভাবেই ১৮২ আসনের বিধানসভায় ১৫৬টিতে জেতার রেকর্ড গড়েছে।
 
এসটি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর