গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ওআইসি’র

সময় ট্রিবিউন | ১৩ মে ২০২১, ০২:৪৩

ছবি: ইন্টারনেট

গাজায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।এক জরুরি বৈঠক শেষে সৌদি নগরী জেদ্দাহ ভিত্তিক এই সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, ওআইসি ফিলিস্তিনী জনগণের ওপর ইসরায়েলি দখলদারি কর্তৃপক্ষের বারংবার হামলার কঠোর নিন্দা জানাচ্ছে

একইসঙ্গে সংস্থাটি ফিলিস্তিনী জনগণকে তার ভূমি থেকে উচ্ছেদ, জোর করে তাদের জমি দখল এবং ইহুদি বসতি নির্মাণেরও নিন্দা জানাচ্ছে।

সোমবার ইসরাইল গাজায় ভয়াবহ বিমান হামলা চালায়। গাজা থেকে হামাসও ইসরায়েলি ভূখন্ড লক্ষ্য করে রকেট ছোঁড়ে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক’শ।

গত শুক্রবার থেকে আল আকসা মসজিদকে ঘিরে উভয়পক্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মূলত এখান থেকেই সংঘাতের সূত্রপাত। আল আকসা প্রাঙ্গণে গত কয়েক দিনে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩শ’রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ জেলা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহ ধরে উত্তেজনা শুরু হয়। সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল আকসায় ঢুকে পড়ে। সেখানে তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুঁড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়।

ইহুদি বসতি স্থাপনকারীদের একটি সংস্থার আবেদনের প্রেক্ষিতে ওই পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলো ইসরায়েলি আদালত। এর বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল শুনানিকে সামনে রেখে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। তবে রোববার ওই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী ৩০ দিনের মধ্যে নতুন তারিখ দেওয়া হবে।

এদিকে সৌদি আরব ইসরায়েলের এ হামলাকে নির্মম হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। এর পরই ওআইসি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

পবিত্র নগরী মক্কায় মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাত কাভুসগুলুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরায়েল- ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হয়।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী জানান, ঈদুল ফিতরের পর ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২