পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: | ২২ মার্চ ২০২৩, ১৬:০৮

সংগৃহীত ছবি

আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। এতে নিহত হয়েছেন ৯ জন।

মঙ্গলবার (২১ মার্চ) এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)।

ভূ-কম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে। সন্ধ্যার দিকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর আবারও আফটারশক হয়। আফটারশকে ভূ-কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এএফপি স্থানীয়দের বরাত দিয়ে বলছে, মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানে আঘাত হানা এ ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ছাদ, প্রাচীর ও বাড়ি ধসের ঘটনায় ২ জন মারা গেছে সেখানে এবং ছয়জন আহত হয়েছেন। প্রদেশে আটটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া আরও অন্যান্য প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা।

সূত্র: জিও নিউজ, ডন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর