ব্যর্থ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাইডেনের

সময় ট্রিবিউন ডেস্ক | ১৮ মার্চ ২০২৩, ২২:২৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের মুখে পড়া ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, যে সমস্ত কর্মকর্তাদের অব্যবস্থাপনা এবং অতিরিক্তি ঝুঁকি নেয়ার কারণে ব্যাংকগুলো ব্যর্থতার মুখে পড়েছে তাদের জবাবদিহি করতে হবে।

গতকাল শুক্রবার (১৭ মার্চ) তিনি মার্কিন কংগ্রেসের প্রতি এই আহ্বান জানান। খবরে আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওই কর্মকর্তাদের জরিমানা করা উচিত। এমনকি ব্যাংক খাত থেকেই তাদের নিষিদ্ধ করা উচিত। যাতে তারা অন্য কোনো ব্যাংকে গিয়েও আর চাকরি করতে না পারেন। যাদের হাত ধরে একটি ব্যাংক ব্যর্থতার মুখে পড়েছে, তারা অন্য ব্যাংকে গেলেও সেই একই ক্ষতি করবেন বলে ধারণা করেছেন বাইডেন।

আমেরিকায় ব্যাংকিং শিল্পের ওপর প্রবিধান আরোপ করার ক্ষমতা রয়েছে কংগ্রেসের। ২০০৮ সালের বিপর্যয়ের দুই বছর পর মার্কিন আইনপ্রণেতারা ওয়াল স্ট্রিট সংস্কার আইন পাস করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের পর সবচেয়ে ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে মার্কিন ব্যাংকিং খাত। মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশটির দুটি বড় ব্যাংক বন্ধ হয়ে গেছে। গত ১০ মার্চ দেউলিয়াত্বের কারণে প্রথমে বন্ধ করে দেয়া হয় স্টার্টআপ ব্যবসায় শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। এরপর ১২ মার্চ আস্থার সংকটে ভুগতে থাকা নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেয়া হয়।

এক টুইট বার্তায় বাইডেন বলেন, যখন সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাংক ব্যর্থতার মুখে পড়ে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, যাতে পুরো ব্যাংকিং সিস্টেম ভেঙে না পড়ে। এখন কংগ্রেসকে অবশ্যই এমন ব্যবস্থা নিতে হবে যাতে ব্যাংক কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসেন।

বাইডেন বলেন, কংগ্রেসকে অবশ্যই ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাদের অব্যবস্থাপনা তাদের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর