স্থগিত ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ০২:৩১

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ।

শনিবার (১৮ মার্চ) পর্যন্ত এ পরোয়ানা স্থগিত রাখতে শুক্রবার (১৭ মার্চ) নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক সাবেক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং রাজধানীর পুলিশকে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অনুপস্থিতির কারণে এ পরোয়ানা জারি করা হয়। রোববার ইমরানকে গ্রেফতার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে পুলিশ ফেরত আসে। মঙ্গলবার ও বুধবার পুলিশ দুই দফায় ইমরানের বাড়িতে যায়। পিটিআইয়ের সমর্থকদের বাঁধার মুখে দুদিনই পুলিশকে ফিরে আসতে হয়। ইমরানের বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করা হলে আদালত শুক্রবার শুনানির দিন ধার্য্য করেছিলেন।

শুক্রবার শুনানির সময় ইমরানের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের একটি অঙ্গীকারনামা জমা দেন। এতে বলা হয়েছে, পিটিআই প্রধান ১৮ মার্চ আদালতে হাজির হবেন। ইমরান দাখিল করা অঙ্গীকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা